Thursday, 3 September 2026
শিরোনাম
প্রবাস

অ্যাপলকে টেক্কা দিতে চায় মেটা, আনছে নতুন হেডসেট

admin • 05 Sep 2023, 06:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অ্যাপলকে টেক্কা দিতে চায় মেটা, আনছে নতুন হেডসেট

গত জুনে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) মিক্সড রিয়েলিটি হেডসেট ‘ভিশন প্রো’ উন্মোচন করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আর এটি ভিআর নিয়ে ব্যবসা করা আরেক প্রতিষ্ঠান মেটাকে ছুঁড়ে দেয় চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জ গ্রহণ করে অ্যাপলকে টেক্কা দিতে চাইছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম গ্যাজেটস ৩৬০ বলছে, অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট ভিশন প্রোকে টেক্কা দিতে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজির সঙ্গে হাত মিলিয়েছে মেটা। এই দুই প্রতিষ্ঠান মিলে নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনতে যাচ্ছে।

 

হেডসেটটি প্রো হেডসেটের ভবিষ্যৎ ভার্সন বলেই জানিয়েছে মেটা। আর এলজিও এই প্রযুক্তির পণ্য নিয়ে আরও কাজ করতে চায়। নতুন হেডসেটে এলজির ডিসপ্লে, ব্যাটারি ও আরও কয়েকটি পার্টস যুক্ত থাকবে।

 

মেটা ও এলজির এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে মেটা কোয়েস্ট ৪ প্রো। ২০২৫ সালে হেডসেটটি বাজারে আসতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। দাম হতে পারে দুই হাজার ডলার। বর্তমানে বাজারে মেটার যে ভিআর হেডসেট রয়েছে, সেগুলোর দাম সর্বোচ্চ ৯৯৯ ডলার।

 

এ ছাড়া আগামী বছর মাত্র ২০০ ডলারের হেডসেট আনতে যাচ্ছে মেটা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।