Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অ্যাডভোকেট নন্দগোপাল বিশ্বাসের প্রতি ফ্যামিলি কেয়ার হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি

admin • 05 Jul 2026, 03:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অ্যাডভোকেট নন্দগোপাল বিশ্বাসের প্রতি ফ্যামিলি কেয়ার হাসপাতালের শ্রদ্ধাঞ্জলি

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি, শিলাইদহ গোপীনাথ মন্দিরের সাবেক সভাপতি এবং কুমারখালী পৌর মহাশ্মশানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নন্দগোপাল বিশ্বাস (৭৮)-এর প্রতি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কুমারখালীর ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

 

আজ রোববার দুপুরে কুমারখালীর পৌর শহরের সেরকান্দি এলাকায় তাঁর নিজ বাসভবনে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী পুষ্পমাল্য অর্পণ করেন।

 

শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন-কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমার বিশ্বাস, কুমারখালী পৌর মহাশ্মশানের সভাপতি সঞ্জীব চাকী, কুমারখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিশির কুমার বিশ্বাস, ভারত-বাংলাদেশ সম্প্রীতি পরিষদের জেনারেল সেক্রেটারি নিতাই কুমার কুন্ডু, কুমারখালী পৌর মহাশ্মশানের সাধারণ সম্পাদক আনন্দ বিশ্বাস এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সভাপতি মিহির সিংহ রায় প্রমুখ।

 

উল্লেখ্য, কুষ্টিয়ার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন অ্যাডভোকেট নন্দগোপাল বিশ্বাস। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে শহরের সেরকান্দি এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট নন্দগোপাল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও একপুত্র সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।