Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অসুস্থ শিশুর ওষুধ আনতে গিয়ে অজগরের পেটে মা, অতঃপর...

admin • 03 Jul 2024, 03:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অসুস্থ শিশুর ওষুধ আনতে গিয়ে অজগরের পেটে মা, অতঃপর...

ঘরে শিশু সন্তান অসুস্থ। তার অসুস্থতা দেখে ঘরে বসে থাকতে পারেননি মা। বাইরে যান ওষুধ আনতে। তবে বাইরে গেলেও মায়ের আর বাড়ি ফেরা হলো না। তাকে গিলে খেয়েছে বিশাল একটি অজগর। পরে ওই সাপের পেট ওই নারীর মরদেহ বের করা হয়।

 

এনডিটিভির খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে। এ নিয়ে মাত্র এক মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় বারের মতো এই ধরনের ঘটনা ঘটলো। আজ বুধবার (৩ জুলাই) দেশটির পুলিশ বিষয়টি জানিয়েছে।

 

নিহত ওই নারীর নাম সিরিয়াতি। তাব বয়স ৩৬ বছর। মঙ্গলবার (২ জুলাই) সকালে অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন। পরে আত্মীয়রা তার সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেন।

 

স্থানীয় পুলিশ প্রধান ইদুল জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে তার স্বামী আদিয়ানসা বাড়ির থেকে প্রায় ৫০০ মিটার দূরে স্ত্রীর জুতা ও পায়জামা দেখতে পান। এর ১০ মিটার দূরে একটি অজগর সাপ দেখতে পান তিনি। সাপটি তখনও জীবিত ছিল।

 

গ্রামপ্রধান আইয়াং বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অজগরটির পেট খুব বড় ছিল। তা দেখে আদিয়ানসার মনে সন্দেহ হয়। সাপের পেট কাটতে তিনি গ্রামবাসীকে ডাকেন। পরে সাপের পেটের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এর আগে গত ৬ জুন ইন্দোনেশিয়ার কালেম্পাংয়ে এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখনও একটি অজগর এক নারীকে জীবন্ত গিলে খায়। পরে সাপটির পেট থেকে মৃত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়।

-এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।