Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ নিতে চাই না: প্রধানমন্ত্রী

admin • 22 Jun 2026, 03:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অসুস্থ মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ নিতে চাই না: প্রধানমন্ত্রী

আম্মা একবার খুব অসুস্থ ছিলেন। তখন একটি হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স চাইলে সেদিন তারা দেয়নি। এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে, আই অ্যাম দ্য প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিতে পারি। কিন্তু এতে কারও উপকার হবে না। আমাদেরকে এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (২১ জুন) দিবাগত রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সামনে যেই পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো আমরা সবার জন্যই করেছি। আমরা সকলে মিলে যদি শুধু নিজেরটা দাবি করি তাহলে কোনটিই হবে না। দেশ আমাদের সবার, সবারকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে।

তিনি আরও বলেন, অন্যদের প্রজন্মের দিকে না তাকিয়ে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সন্তানদের পাঁচটি ভাষা শেখানো হবে, তার মধ্যে ইংরেজিকে বেশি গুরুত্ব দেয়া হবে। শুধু গল্প নয়, সময় লাগলেও সব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, আইনের মধ্যে থেকে প্রবাসীদের জন্য যতো সুবিধা আদায় করা যায় সবকিছু করা হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা রয়েছে, এজন্য পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরতে হবে। আমার পরিবারের সাথে যা হয়েছে এজন্য কোনো প্রতিশোধ নিতে চাই না। ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগুতে হবে

সবশেষ দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশ নিয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।

মালয়েশিয়া প্রবাসীদের কাজ করার সুযোগ বাড়াতে কাজ করবেন জানিয়ে তারেক রহমান বলেন, সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই এখানে আসা। সফরে এসে এখানে যারা কাজ করছেন, আবার অনেকেই যারা দেশ থেকে অন্যদের আনতে চান সে সব বিষয় নিয়ে কথা বলব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।