Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

admin • 09 Aug 2026, 10:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বলিউডের পরিচালক শাকিল নূরানীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (৮ আগ স্ট) ভোরে মালবানি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

৭৩ বছর বয়সী শাকিল নূরানী ‘বড়ে দিল ওয়ালা’ ও ‘জোরু কা গুলাম’সহ বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই অভিনেত্রীর সঙ্গে শাকিল নূরানীর পরিচয় হয়। সিনেমায় কাজের সুযোগ দেওয়ার কথা বলে তাকে যোগাযোগ করতে বলেন পরিচালক। পরে স্ক্রিপ্ট পড়ার জন্য অভিনেত্রী তার বাড়িতে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে অভিনেত্রীকে একটি পানীয় দেন শাকিল। সেটি পান করার পর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নিজের ফোনে ধারণ করা একটি ভিডিও তাকে দেখান পরিচালক।

অভিনেত্রীর দাবি, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার যৌন নির্যাতন করেন শাকিল। এমনকি জোর করে তাকে গর্ভনিরোধক ওষুধও সেবন করানো হতো বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর শাকিল নূরানীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

তবে শাকিলের আইনজীবী বিকাশ সিং গোয়ার অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি, পরিচালককে ফাঁসানো হচ্ছে। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলমান রয়েছে।

আইনজীবী বলেন, আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার মক্কেলকে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।