সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রনি ও তার বড় ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রনি প্রায় এক বছর পূর্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে ভ্রমণ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে তা ইউটিউবে পোস্ট করার করার জন্য তিনি এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এক্সক্লসিভ
জাতীয়
জেলার খবর
অভিজ্ঞতা নিতে কবরে দশ ঘন্টা, সেই ইউটিউবার আটক
admin
• 22 Aug 2022, 06:13 PM
• পঠিত 3 বার
বগুড়ার শাজাহানপুরে অভিজ্ঞতা নিতে নিজ বাড়ীতে কবর খুঁড়ে ভেতরে ঢুকে ১০ঘণ্টা অবস্থান করেছেন মিজানুর রহমান রনি (২২) নামে এক শিক্ষার্থী। খবর পেয়ে তাকে ও তার ভাইকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে কবর থেকে রনিকে আটক করেছে পুলিশ। জীবিত অবস্থায় কবরের অভিজ্ঞতা ইউটিউবে পোস্ট করার জন্য রনি কাজটি করেছেন বলে পুলিশকে জানিয়েছে। রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে চলতি বছর ডিপ্লোমা পাস করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মিজানুর রহমান রনি নিজ বাড়ীতে কবর খুঁড়ে রবিবার দিবাগত রাত ১১টায় সবার অজান্তে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢোকেন। কবরে যাতে গরম না লাগে সেজন্য ওপর থেকে প্লাস্টিকের মোটা পাইপের সঙ্গে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেয়।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





