Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

অবরোধ কর্মসূচি নিয়ে নতুন তথ্য জানাল বিএনপি

admin • 11 Nov 2023, 09:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অবরোধ কর্মসূচি নিয়ে নতুন তথ্য জানাল বিএনপি

সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে বিএনপি। শনিবার (১১ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

   

বিবৃতিতে বলা হয়, ৪৮ ঘণ্টার অবরোধে সনাতন ধর্মীবলম্বীদের কালী পূজা ও শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানাদি, গণমাধ্যমে ও সংবাদপত্রের বহনকারী গাড়ি, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধের আওতা মুক্ত থাকবে।

   

রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।