Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অবন্তিকার আত্মহত্যা: জবির সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

admin • 20 Mar 2024, 02:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অবন্তিকার আত্মহত্যা: জবির সেই শিক্ষকের জামিন নামঞ্জুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে এক‌ দি‌নের রিমান্ড শে‌ষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট রফিকুল ইসলাম হীরা এ তথ্য জানিয়েছেন। একই মামলায় দুই দিনের রিমান্ডে আছেন অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী। রিমান্ড শেষে তাঁকে বুধবার আদালতে তোলার কথা রয়েছে।

 

এর আগে গত রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে দুজনকে কুমিল্লায় নিয়ে আসে। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতে নেওয়া হয়।

 

শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরণি নামের ভাড়া বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন অবন্তিকা। পরদিন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দ্বীন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম।

 

আত্মহত্যার আগে তিনি ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর জন্য সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করেন। গত সোমবার পুলিশ আম্মান সিদ্দিকীর পাঁচ দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। শুনানি শেষে আম্মান সিদ্দিকীর দুই দিন এবং জবির শিক্ষক দ্বীন ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 

অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।