Friday, 4 September 2026
শিরোনাম
প্রবাস

অপ্রয়োজনীয় জি-মেইল ডিলিট করুন এক ক্লিকে

admin • 29 Nov 2023, 04:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অপ্রয়োজনীয় জি-মেইল ডিলিট করুন এক ক্লিকে

অনেক সময় প্রমোশনাল বা বিজ্ঞাপনী মেইলে জি-মেইল অ্যাকাউন্ট ভরে থাকে। এতে স্টোরেজ যেমন দখল করে রাখে, তেমন এসব অপ্রয়োজনীয় মেইলের ভীড়ে প্রয়োজনীয় মেইল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। স্টোরেজ ফুল থাকার কারণে নতুন মেইলও ঢুকছে না আর।

সাধারণত গুগলে ছবি - ইমেইল এবং অন্যান্য ডাটা ও ফাইল সেভ রাখার জন্য গুগল ব্যবহারকারীরা ১৫ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা পেয়ে থাকেন।

 

কিন্তু কখনো কখনো এত বেশি অপ্রয়োজনীয় মেল আসে, তাতেই ভর্তি হয়ে যায় ১৫ জিবি ফ্রি স্টোরেজ। দেখে নিন কীভাবে খুব সহজেই অপ্রয়োজনীয় জি-মেইল ডিলিট করতে পারবেন-

১. প্রথমে ওয়েব ব্রাউজার খুলুন। ২. তারপর জি-মেইল অ্যাকাউন্টে লগইন করুন। ৩. এবার আপনাকে রিফ্রেশ বোতামের সমান আপনার ইনবক্সের একদম উপরে একটি চেকবক্সে ক্লিক করতে হবে। ৪. এর সাহায্যে পেজের সব মেইল একই সঙ্গে মুছে ফেলা যাবে।

তবে এই সব কিছু ডিলিট করার সময় খেয়াল রাখবেন, যাতে কোনোভাবে দরকারি মেইল ডিলিট না হয়ে যায়।

সূত্র: মেক অব ইউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।