Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে শিশুর মৃত্যু

admin • 29 Mar 2024, 12:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনুষ্ঠানে নাচার সময় ডিজে বক্স পড়ে শিশুর মৃত্যু

দোল আনন্দের অনুষ্ঠান পরিণত হল শোকে। রঙ খেলার আয়োজনে গিয়েছিল ছয় বছর বয়সের এক শিশু। সেখানে ডিজে বক্স বাজিয়ে নাচগানের ব্যবস্থাও ছিল।

অনুস্থানে গিয়ে নাচে মেতে ওঠে বিষ্ণু লোহারও। তবে আচমকা তার মাথার উপর পড়ে বড় আকারের একটি ডিজে বক্স। আর তাতেই মৃত্যু হয়েছে এই বালকের।

ঘটনাটি ঘটেছে, ভারতের ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর এলাকায়। পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, দোল খেলবে বলে সোমবার একটি অনুষ্ঠানে যায় বিষ্ণু। রঙ খেলার পাশাপাশি সেখানে চলছিল নাচগানও।

 

পুলিশের দাবি, অনুষ্ঠানে নাচ করছিল বিষ্ণু, আর পাশেই ছিল ভারী ডিজে স্পিকার বক্স। হঠাৎ স্পিকার বক্সটি তার মাথার উপর পড়লে গুরুতর আঘাত পায় বিষ্ণু। পরে উদ্ধার করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষ্ণুকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার চিকিৎসকেরা। স্থানীয় থানায় এ দুর্ঘটনায় মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমেছে চক্রধরপুর থানার পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।