Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন জমা দেবেন

admin • 26 Jul 2026, 10:38 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন জমা দেবেন
নতুন করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের মতো এবারও অধিকাংশ করদাতার জন্য অনলাইনেই রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া কর কার্যালয়ে গিয়ে রিটার্ন জমা দেয়ার সুযোগ থাকছে না। ফলে করদাতাদের নির্ভর করতে হবে ই-রিটার্ন ব্যবস্থার ওপর।
বর্তমানে দেশে এক কোটিরও বেশি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন)ধারী রয়েছেন। গত করবর্ষে তাদের মধ্যে ৪৫ লাখের বেশি ব্যক্তি অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করেন।
ই-রিটার্ন দিতে যা প্রয়োজন
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হলে প্রথমেই এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে—
১. জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. এনআইডির সঙ্গে সংযুক্ত সচল মোবাইল নম্বর
৩. বৈধ টিআইএন (Taxpayer Identification Number)
নিবন্ধনের জন্য এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে প্রবেশ করে ‘I am not registered yet’ অপশনে ক্লিক করতে হবে। এরপর টিআইএন ও মোবাইল নম্বর দিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। মোবাইলে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) যাচাইয়ের মাধ্যমে নিজের পছন্দের একটি পাসওয়ার্ড নির্ধারণ করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
 
লগইন করে যেভাবে রিটার্ন জমা দেবেন
নিবন্ধন শেষ হলে করদাতা যেকোনো সময় নিজের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। রিটার্ন জমা দেয়ার সময় টিআইএন ও নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে।
এরপর ধাপে ধাপে বার্ষিক আয়, ব্যয়, বিনিয়োগ, সম্পদ, দায়সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে রিটার্ন জমা দেয়া যাবে।
পাসওয়ার্ড ভুলে গেলে ‘Forgot Password’ অপশন ব্যবহার করে সহজেই নতুন পাসওয়ার্ড সেট করার সুযোগ রয়েছে।
ঘরে বসেই কর পরিশোধের সুবিধা
ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে করদাতারা ঘরে বসেই বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধ করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
রিটার্ন সফলভাবে জমা দেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ (Tax Certificate) সংগ্রহ করতে পারবেন।
আগাম রিটার্নে মিলবে কর প্রণোদনা
২০২৬-২০২৭ করবর্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ কর সুবিধা পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেয়া হবে।
তবে সেপ্টেম্বরের পর জমা দেয়া রিটার্নের ক্ষেত্রে এই কর ছাড় প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধের বিধান কার্যকর হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।