নাম ‘রোবট সুপারভাইজার’। দক্ষিণ কোরিয়ার গামি সিটি কাউন্সিলে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করে রোবটটি। সকাল থেকে টানা কাজ করতে হয় সন্ধ্যা পর্যন্ত।
একদিন দেখা গেল, কাউন্সিল ভবনের এক ও দুতলার মাঝখানে স্তূপের মধ্যে পড়ে আছে রোবটটি। ধারণা করা হচ্ছে, এটি অকেজো হয়ে গেছে। তবে, রোবটটি ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, অনেকেই বলছেন, এই প্রথম দক্ষিণ কোরিয়ায় কোনো রোবটের ‘আত্মহত্যার’ ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় রোবটটি অকেজো অবস্থায় পাওয়া যায়। এটি যখন সেখানে পড়ে থাকতে দেখা যায় তখন এক জায়গাতেই ঘুরছিল। এরপর একসময় বন্ধ হয়ে যায়।
-ইন্ডিয়া টুডে





