Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে 'অপপ্রচার' চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ

admin • 03 Aug 2026, 08:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে 'অপপ্রচার' চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে, এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

 

সোমবার (৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, ইতোমধ্যে সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো নিষ্পত্তি করেছে। তাই এ বিষয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়া বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।