Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
খেলাধুলা ক্রিকেট

৪ উইকেট হারিয়ে ভারতের বিপর্যয়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৪ উইকেট হারিয়ে ভারতের বিপর্যয়

একটু আড়াআড়ি খেলতে গিয়েছিলেন লোকেশ রাহুল, তবে নাগাল পায়নি তার ব্যাট। প্যাডে আঘাত করার পর রাহুল নিজেও জানতেন, যা হওয়ার হয়ে গেছে।

আম্পায়ার মাসুদুর রহমানের আউটের সিদ্ধান্ত রিভিউ করারও দরকার মনে করেননি। ভারতকে আরেকটু ডোবালেন মিরাজ, ১৯তম ওভারে সফরকারীরা হারালো চতুর্থ উইকেট। ভারতের স্কোর ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৮০ রান।

এর আগে মোস্তাফিজের স্লো বাউন্সার বুঝতেই পারলেন না ধাওয়ান, ক্যাচ উঠল পয়েন্টে। ক্যাচ ধরলেন মিরাজ! নিজের প্রথম ওভারে সফল মোস্তাফিজও, ইনিংসের তৃতীয় ওভারে ভারত হারাল দ্বিতীয় উইকেট।

এর আগে আরেকটু হলেই মাঠের বাইরে চলে যেতেন ইবাদত। উদ্‌যাপন করতে করতে প্রায় ড্রেসিংরুমের সামনে চলে গিয়েছিলেন বাংলাদেশ পেসার! উইকেটটা বিরাট কোহলির, সেটিও বোল্ড!

ইবাদতের উদ্‌যাপন তো অমন হবেই! শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন কোহলি। সেটিও ইনিংসের দ্বিতীয় ওভারেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।