Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় জেলার খবর

৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
৩০ লাখ টাকা উদ্ধার করল পুলিশ

কুষ্টিয়া সদর উপজেলার একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক দীপংকর চ্যাটার্জি ভুল ব্যাংক একাউন্ট নম্বরে ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০টাকা পাঠান। অন্য একাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।

 

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের তত্ত্বাধায়নে ভুল একাউন্টে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন পুলিশ।

 

বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম জানান, কাঙ্ক্ষিত ব্যাংক একাউন্ট নম্বরের পরিবর্তে ভুলবশত ওপর একটি ব্যাংক একাউন্ট নম্বরে ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা পাঠিয়ে দেন দীপংকর।

   

পরে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। একাউন্ট নাম্বারটি যাচাই করে দেখা যায় সেটি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আওতাভুক্ত এক ব্যক্তির। পরে বিষয়টি নিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।