Monday, 19 October 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয়

১৯১ বিচারকের পদোন্নতি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
১৯১ বিচারকের পদোন্নতি

২০১৮ সালে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা ১৯১ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ।

বৃহস্পতিবার (২২ জুন) আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারকদেরকে (তালিকা অনুসারে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডে বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়।

এসব বিচারকরা পদোন্নতিপ্রাপ্ত পদ বা সমপর্যায়ের পদে স্ব স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া যোগদানের তারিখ থেকে পদোন্নতি কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।