Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
টেক

হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেল ফিরে পেলেন আজহারী

হ্যাকার কবলে পড়া ইউটিউব চ্যানেল উদ্ধার করেছেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে তার চ্যানেলটি। গত ৮ অক্টোবর হ্যাকড হওয়ার ২০ দিন পর চ্যানেল ফিরে পেলেন তিনি।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

ছবি সংগৃহিত

ওই পোস্টে আজহারী জানান, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

 
হ্যাকাররা চ্যানেলটি নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। ২০২০ সালের ১৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।