Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জাতীয় জেলার খবর

হেলিকপ্টারে বউ আনতে ঢাকা পঞ্চগড়ে বর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
হেলিকপ্টারে বউ আনতে ঢাকা পঞ্চগড়ে বর
হেলিকপ্টারে করে বউ নিতে ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এসেছেন নওরোজ ফারহান নূর নামে এক যুবক। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাবলিক ক্লাব মাঠে হেলিকপ্টারটি নামে।     পরে ঘোড়ার গাড়িতে করে কনের বাড়িতে যায় বর। এ সময় বরকে দেখেতে হাজার হাজার মানুষ ভিড় করেন। উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।     বর ঢাকা মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের নির্বাহী পরিচালক হেলাল আহমেদের ছেলে। সে জাপান টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন। আর কনে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নুর নেওয়াজের মেয়ে।     কনের বাবা নুর নেওয়াজ জানান, কিছুদিন আগে নওরোজের সঙ্গে পারিবারিকভাবে নাফিসার বিয়ে হয়। কনের বিদায়ের দিন ঠিক করা হয় শুক্রবার। দেবীগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠান এটাই প্রথম। বিয়ে শেষে বিকেল ৪টার দিকে বর-কনে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যান।     দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত করেছে কনে পক্ষ। হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।