Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে  জানান, ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 

এ সময় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমানকে দেখা যায়।

 

শনিবার বিকেল সাড়ে ৫টার গুলশান বাসভবন ফিরোজা থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর গাড়িবহর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।

 

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।