Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয় রাজনীতি

স্লোগানে স্লোগানে মুখর জামায়াতের সমাবেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
স্লোগানে স্লোগানে মুখর জামায়াতের সমাবেশ

শেষ পর্যন্ত রাজধানীর মতিঝিলের আরামবাগ মোড়ে হচ্ছে জামায়াতের সমাবেশ। দলটির নেতাকর্মীদের মিছিল-স্লোগানে উত্তাল সমাবেশস্থল।

 

সমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকেই জামায়াত নেকাকর্মীরা মতিঝিলের শাপলা চত্বরের আশপাশে অবস্থান নেয়। পুলিশ বিভিন্ন পয়েন্টে তাদের ব্যারিকেড দিয়ে রাখে।

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরামবাগ মোড় থেকে শুরু করে আশেপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয়ে গেছে। আরামবাগ মোড় থেকে শুরু করে ফকিরাপুল, কমলাপুর, মতিঝিল আইডিয়াল পর্যন্ত ছড়িয়ে গেছে। 

 

সরেজমিন দেখা যায়, বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে জামায়াত শিবিরের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রুপ বেঁধে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রয়েছে। 

 

এদিকে জামায়াতের সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নেতাকর্মীদের আনাগোনার আগে থেকেই পুলিশ শাপলা চত্বরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এরমধ্যেই একদল নেতাকর্মীরা শাপলা চত্বরে ঢুকে পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।