আরও পড়ুন:বিশ্ববাজারে তেলের দাম কমলো,
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জাকির হোসেন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিহত করিম ওরফে মিয়া ওই এলাকার নুর আফসার মাঝির ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে করিমের সাথে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলে আসছিল। গতকাল সোমবার বিকেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের পাশে গাছের সাথে বৈদ্যুতিক তার ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন করিম।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
জেলার খবর
সারা দেশ
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা
admin
• 16 Aug 2022, 06:14 AM
• পঠিত 2 বার
নোয়াখালীর সুবর্ণচরে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন করিম ওরফে মিয়া (৩৫) নামে এক যুবক।
সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের গ্লোব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





