Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সুপ্রিম কোর্টের সময়সূচি নির্ধারণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের সময়সূচি নির্ধারণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ফুলকোর্ট সভায় অংশগ্রহণ করবেন।   সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের নতুন সময়সূচি নির্ধারণের জন্য ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।   ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।   এর আগে গতকাল সোমবার বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।   এতে বলা হয়, সরকার আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল-   ক)রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। খ) শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।   প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।