Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশ

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ (শনিবার) দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বৃহস্পতিবার (৯ মার্চ) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের এ শান্তি সমাবেশ।

 

শনিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ মহানগর ব্যতীত) এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

এর পরদিন রোববার ( ১২ মার্চ) দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে যুবলীগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।