Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

সানিয়াকে ছাড়ার পর ‘বদলে গেল’ ছেলের সঙ্গে শোয়েবের সম্পর্ক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সানিয়াকে ছাড়ার পর ‘বদলে গেল’ ছেলের সঙ্গে শোয়েবের সম্পর্ক

সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ১৪ বছরের দাম্পত্যজীবন শেষ হয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। ভারতের সাবেক টেনিস খেলোয়াড়ের সঙ্গে দূরত্ব বাড়লেও ছেলে ইজহান মির্জা মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সঙ্গে বন্ধুত্বের কথা জানিয়েছেন পাক ক্রিকেটার।

 

বিবাহবিচ্ছেদের পর আদালতের নির্দেশে সানিয়ার কাছে থাকে ইজহান। তবে বাবা হিসাবে সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি রয়েছে শোয়েবের। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ছেলের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। ইজহান আমাকে ভাই বলে ডাকে। আমিও মাঝে মাঝে ইজহানকে ভাই বলি। দুবাইয়ে ইজহানের সঙ্গে মাসে অন্তত দু’বার দেখা করি। দুবাইয়ে থাকলে সব সময় ছেলেকে নিজে স্কুলে পৌঁছে দিই। স্কুল থেকে নিয়েও আসি।’

 

ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে শোয়েব আরও বলেছেন, ‘ছেলের সঙ্গে আমার বোঝাপড়াও খুব ভালো। প্রতি দিন আমরা ভিডিও কলে কথা বলি দু’জনে। সব কিছু নিয়ে গল্প করি আমরা।’

 

শোয়েব জানিয়েছেন, তিনি বা সানিয়া তাদের বিবাহবিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর পড়তে দেন না। দু’জনেই অভিভাবকের দায়িত্ব পালন করেন। বাবা-মা উভয়ের সঙ্গেই ইজহানের সম্পর্ক স্বাভাবিক। সংসার ভাঙলেও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখায় কোনও সমস্যা নেই তার।

শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর থেকে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয় সানিয়ার। গত বছর জানুয়ারিতে ইসলাম মতে ‘খুলা’র মাধ্যমে শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সানিয়া। তারপর শোয়েব বিয়ে করেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।