Friday, 4 September 2026
শিরোনাম
রাজনীতি

সাতক্ষীরায় জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

admin • 19 Sep 2024, 12:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ জুন শেখ সজিবুজ্জামান সজিবকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।