Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

সাকিবের দলে ডাক পেলেন হৃদয়

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সাকিবের দলে ডাক পেলেন হৃদয়

বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতাই টি-টেন লিগও জনপ্রিয়তার শীর্ষে। বিশেষ করে আবুধাবি টি-টেন লিগ। আর সেই লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। তরুণ এই ক্রিকেটার মাঠ মাতাবেন বাংলা টাইগার্সের হয়ে। 

আর এই দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া তারকা ক্রিকেটার রশিদ খানও রয়েছেন একই দলে। হৃদয়ের এটিই প্রথম কোনো টি-টেন টুর্নামেন্ট। গতকাল প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স। 

এর আগে বিপিএল ছাড়াও ২০২৩ সালে জাফনা কিংস এবং ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের জার্সিতে খেলেছিলেন হৃদয়।

 

বাংলা টাইগার্স ইতোমধ্যে দলে নিয়েছে সাকিব আল হাসান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ এবং দিনেশ কার্তিককে। গেল আসরের দল থেকে তারা রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হযরতউল্লাহ জাজাইকে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।