Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জেলার খবর সারা দেশ

সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, আহত স্বামী
নওগাঁর সাপাহারে মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে স্বামী গুরুতর আহত হয়েছে।   সোমবার (২৯ আগস্ট) ঘটনাটি ঘটেছে উপজেলার গোডাউন পাড়া এলাকায়। নিহতের নাম সাদিয়া।সে উপজেলার সরাইগাছী গ্রামের আরিফ শেখের স্ত্রী বলে জানা গেছে।   স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সাদিয়া ও তার স্বামী আরিফ শেখ মোটরসাইকেলযোগে পত্নীতলা উপজেলার দিবর এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। পরে ফিরে আসার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোডাউন পাড়া মোড়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।   এ সময় স্বামী-স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক স্ত্রী সাদিয়াকে মৃত ঘোষণা করেন। অপরদিকে স্বামী আরিফ শেখকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।