Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্ন্তজাতিক জাতীয়

শ্রীলঙ্কা যাচ্ছেন আইএমএফ কর্মকর্তারা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
শ্রীলঙ্কা যাচ্ছেন আইএমএফ কর্মকর্তারা
আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় যাবেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একদল কর্মকর্তা। এসময় তারা ঋণসহায়তা নিয়ে আলোচনা করবেন।     স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে আইএমএফ জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের ফলে বাধাগ্রস্ত হওয়া ঋণসহায়তা নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে আইএমএফের কর্মকর্তাদের এই সফর। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।     আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে অর্থনৈতিক সংস্কার ও নীতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কলম্বোয় যাওয়ার পরিকল্পনা করছেন। একটি সহায়তা প্যাকেজ নিয়ে চুক্তি করাই এই সফরের উদ্দেশ্য।     আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার পাবলিক ঋণ টেকসই নয়। সুতরাং ঋণ পুনরুদ্ধারের আশ্বাস পাওয়া সাপেক্ষেই দেশটিকে ঋণ দেওয়া হবে।     গত এপ্রিলে প্রায় ৫১ বিলিয়ন ডলার ঋণখেলাপি হয়েছে শ্রীলঙ্কা। এরপর দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দেয়। তখন সংকট উত্তরণে আইএমএফের কাছে ঋণসহায়তা চেয়েছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মুদ্রাস্ফীতি ৬৫ শতাংশে পৌঁছেছে।     তীব্র অর্থসংকটে থাকা শ্রীলঙ্কা গত জুনে ঋণসহায়তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান এবং আলোচনাটি বাধাগ্রস্ত হয়। মিরর/ আরাফাত
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।