Thursday, 8 October 2026
শিরোনাম
কুমারখালীতে শিক্ষক মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে হঠাৎ বাসে আগুন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ আইনশৃঙ্খলা সভায় এমপি- ইউএনওর সামনে জামায়াত নেতাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ইউরোপীয় পার্লামেন্টে সোনায় মোড়ানো ট্রাম্পের নগ্ন ভাস্কর্য
জাতীয়

শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন
ছবি সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এবং তিনি আর কখনোই বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে ফাঁসির দড়িতে ঝুলবেন তিনি এত বোকা নন। তিনি ভারতে পালিয়েছেন, বাংলাদেশে ফেরার জন্য যাননি।’

 

আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

 

রাশেদ খান আরও বলেন, ‘যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসবেন না।’ বক্তব্যের একপর্যায়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই মামলার আসামি পক্ষের আইনজীবী হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে শিশির মনিরকে বহিষ্কার করার দাবি জানান তিনি।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।