Monday, 19 October 2026
শিরোনাম
আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
জেলার খবর সারা দেশ

শিবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শিবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি উঠানে পড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।   শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত ওই ব্যক্তি হলেন মোফাজুল হকের ছেলে রুহুল আমিন (৬৫)। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মোজাম্মেল হক (৬০)।   স্থানীয়রা জানান, রুহুল আমিনের বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি তার ছোট ভাইয়ের উঠানে পড়ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তি থেকে মারামারিতে রূপ নেয়।   এ সময় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই জখম হলে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।   শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, রুহুলের শারিরীক অবস্থা অবনতি হতে থাকলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যায় রুহুল।   ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। রুহুলের মরদেহ এখন তাদের বাড়িতে আছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।