Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

শনিবার থেকে বিএনপির টানা কর্মসূচি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
শনিবার থেকে বিএনপির টানা কর্মসূচি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংসদ বিলুপ্ত, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি, বিএনপি ও বিরোধীদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষক সমাবেশের মধ্য দিয়ে চলতি মাসের ৭ তারিখ থেকে টানা কর্মসূচি পালন করবে বিএনপি। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশের মধ্য দিয়ে লাগাতার এই কর্মসূচি শেষ হবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করবেন বলে গণমাধ্যমে জানান, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আজ সকাল ৯টায় কুমিল্লার কচুয়া খন্দকার ফলিং স্টেশন থেকে রোড়মার্চ শুরু হয়েছে। ১৫৫ কিলোমিটারের এই রোড়মার্চ চট্টগ্রাম কাজরি দেউরী গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এ কর্মসূচি ঘোষণা করতে পারেন।

বিএনপির একটি সূত্র জানায়, কর্মসূচির মধ্যে থাকছে আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে সমাবেশে ও মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন। যার লক্ষে ইতোমধ্যে ১৫টি ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি মোর্চা গঠন করা হয়েছে। ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে শরিকরাও এই কর্মসূচি পালন করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।