Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

শনিবারের সমাবেশ-মহাসমাবেশ ঘিরে গুজব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শনিবারের সমাবেশ-মহাসমাবেশ ঘিরে গুজব

শনিবার (২৮ অক্টোবর) ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে চলছে চাপা উত্তেজনা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এরই মধ্যে দুদলের নামে ছড়িয়েছে গুজব।

   

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো দুটি কার্ডে দেখা গেছে- বিএনপির প্যাড এডিট করে লেখা হয়েছে, ২৮ অক্টোবরের সমাবেশে আগত নেতা-কর্মীদের গুলশানের আমেরিকান দূতাবাসের পাশের মাঠে অবস্থান করতে হবে। আর আওয়ামী লীগের প্যাড এডিট করে লেখা হয়েছে, শনিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধনের কারণে ঢাকার সমাবেশ স্থগিত করা হয়েছে।

 

তবে দুই দলের শীর্ষ নেতারা বলছেন, এগুলো গুজব। এর কোনো সত্যতা নেই।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এ বিভ্রান্তি ছড়াচ্ছে। আগামীকাল শনিবার যথাসময়ে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

এ সময় নেতা-কর্মীদের দলে দলে যোগ দেওয়ারও আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

 

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, গুজব। বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকারি দল ও পুলিশ বাহিনী মিলে বিএনপির নামে গুজব ছড়াচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।