Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত জাতীয় সারা দেশ এক্সক্লসিভ জেলার খবর

লক্ষ্মীপুরে দুই জামায়াত নেতা গ্রেপ্তার

admin • 31 Jul 2022, 10:33 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ (বামে) ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী।    পুলিশ জানায়, শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার বাসা থেকে নাছির উদ্দিনকে ও মজুপুর এলাকার বাসা থাকে মমিন উল্যাহকে আটক করা হয়।   রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।   তিনি জানান, তাদের বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রম ও সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তখন কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।