Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ সহ গ্রেপ্তার ৬

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস আরসার সামরিক কমান্ডার নূর মোহাম্মদ সহ গ্রেপ্তার ৬

রোহিঙ্গা ক্যাম্পে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, একাধিক হত্যা,ধর্ষণ ও চাঁদাবাজি মামলার আসামি মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সামরিক শাখার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রুবার রাতে টেকনাফের বাহারছড়া এলাকায় একটি গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আটক করা তাকে। পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে আরসার আরোও ৫ সদস্যকে বিপুল পরিমাণের দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করে র‍্যাব।

র‍্যাবের দাবী নূর মোহাম্মদের নেতৃত্বে আরসার ৩৫ জনের একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় খুন,ধর্ষণ,অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল। অপহরণ করে কারো কাছ থেকে চাঁদা না পেলে খুন করে লাশ গুম করে ফেলত তারা।

পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালান করে স্থানীয় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করত তারা। সম্প্রতি নূর মোহাম্মদের নির্দেশে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি সফিউল্লাহ,সালাম,মালেক,সলিম হত্যাকান্ড সহ ১২ টি হত্যাকান্ড হয়। তাছাড়া গতবছর অভিযানকালে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে গুলি করে নূর মোহাম্মদ।

উল্লেখ্য,নূর মোহাম্মদ ২০১৬ সালে আরসায় যোগ দেয় এবং কংপু কারাতে,ব্ল্যাক-মেইল এবং বিষ্ফোরণ তৈরিতে অভিজ্ঞ সে। গত ৬ বছরে রোহিঙ্গা ক্যাম্পে ১৮৬ খুনের মধ্যে ৯০ ভাগ খুনের সাথে জড়িত নূর মোহাম্মদ এবং তার বাহিনী আরসা। বর্তমানে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪০০/৫০০ আরসা সদস্য সক্রিয় আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।