Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
ফুটবল

রোনালদো-নেইমারের পর সৌদিতে নাদাল

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
রোনালদো-নেইমারের পর সৌদিতে নাদাল

ফুটবল, ক্রিকেট, বক্সিং ও ফর্মুলা ওয়ানের পর এবার টেনিসে অর্থলগ্নি করছে সৌদি আরব। সে ধারায় এবার নিজেদের টেনিসকেও বিশ্বের সামনে তুলে আনতে চায় দেশটি। মধ্যপ্রাচ্যের দেশটিতে টেনিস ফেডারেশনের দূত হিসেবে যুক্ত হলে ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি রাফায়েল নাদাল।

 

সৌদি ফেডারেশন জানিয়েছে, এ দায়িত্বের অংশ হিসেবে বিশ্বের সাবেক নাম্বার ওয়ান খেলোয়াড় প্রতিবছর সৌদি আরবের টেনিস উৎসাহী শিশুদের সঙ্গে সময় কাটাবেন। এতে অনুশীলনের পাশাপাশি আগ্রহও বাড়বে ক্ষুদে টেনিস খেলোয়াড়দের। ভবিষ্যতে গড়ে উঠতে পারে একাডেমি।

 

নাদাল নিজেও ক্রীড়াটির দূত হতে পেরে আনন্দিত। বলেন, ‘দেশটির যেদিকেই তাকান দেখবেন উন্নতির ছোঁয়া। এর অংশী হতে পেরে আমি খুশি। নিজে খেলার পাশাপাশি বিশ্বব্যাপী টেনিসের উন্নয়নে কাজ করতে আগ্রহী। সৌদি আরবে এই খেলাটির দারুণ সম্ভাবনা রয়েছে।’

 

পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এর মাধ্যমে ফুটবল, ফরমুলা ওয়ান, বক্সিং ও গলফের পর এবার টেনিসেও দৃষ্টি দিলো সৌদি আরব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।