Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
ক্রিকেট খেলাধুলা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ দলের সূচি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ দলের সূচি

আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ-এর দ্বিতীয় আসর। ছয়টি দল নিয়ে ভারতের চারটি ভেন্যু কানপুর, ইন্দোর, দেরাদুন এবং রায়পুরে অনুষ্ঠিত হবে এবারের আসর।

   

গতবার পাঁচটি দল অংশ নিলেও এবার দলের সংখ্যা আটটি। প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল যাবে ফাইনালে।

   

টুর্নামেন্টে বাংলাদেশ লিজেন্ডসের পাঁচ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, নিউজিল্যান্ড লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ইন্ডিয়া লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস।

   

১০ সেপ্টেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরের দিন ১১ সেপ্টেম্বর রয়েছে বাংলাদেশের ম্যাচ।

 

বাংলাদেশ লিজেন্ডসের অধিনায়ক করা হয়েছে সাবেক পেসার শাহাদাৎ হোসেনকে। দলে রয়েছেন- শাহাদাত হোসেন (অধিনায়ক), আব্দুর রাজ্জাক, আলমগীর কবির, আফতাব আহমেদ, অলক কাপালি, মামুন উর রাশেদ, নাজমুস সাদাত, ধীমান ঘোষ, ডলার মাহমুদ, খালেদ মাসুদ পাইলট (উইকেট-রক্ষক), মোহাম্মদ শরীফ, মেহরাব হোসেন, ইলিয়াস সানি, নাজিমউদ্দিন, আবুল হাসান ও তুষার ইমরান।

 

দেখে নেয়া যাক বাংলাদেশে সময় অনুযায়ী সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়
১১ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ কানপুর বিকাল ৩টা ৩০
১৫ সেপ্টেম্বর নিউজিল্যান্ড কানপুর সন্ধ্যা ৭টা ৩০
১৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ইন্দোর বিকাল ৩টা ৩০
২১ সেপ্টেম্বর ইন্ডিয়া দেরাদুন সন্ধ্যা ৭টা ৩০
২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা রায়পুর বিকাল ৩টা ৩০
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।