Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় জেলার খবর

রূপপুরের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রূপপুরের যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরে রুশ জাহাজ

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নি‌য়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে রুশ পতাকাবাহী জাহাজ ‘এম ভি ইয়ামাল ওরল্যান’। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে দুই হাজার ৫২২ মেট্রিক টন যন্ত্রপাতি নিয়ে জাহাজটি নোঙর করে।

 

এর আগে ২৮ মার্চ রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে যন্ত্রপাতি নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী বলেন, জাহাজের পণ্য খালাস শুরু হয়েছে। তিন দিনের মধ্যে এসব পণ্য সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, দেশে নির্মাণাধীন প্রায় সব মেগা প্রকল্পের মালামাল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে খালাস হচ্ছে।

 

দ্রুত সময়ে আধুনিক পদ্ধতিতে দক্ষ জনবল দিয়ে এসব পণ্য খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা ও বন্দর কর্তৃপক্ষের আন্তরিকতায় এই বন্দর ব্যবহারে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা।

   

এর আগে সর্বশেষ গত ৭ মার্চ রূপপুরের জন্য রাশিয়া থেকে এক হাজার ২০০ মেট্রিক টন যন্ত্রপাতিসহ মোংলা বন্দরে পৌঁছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি অপরা‌জিতা’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।