Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
ক্রিকেট খেলাধুলা

রিয়াদের দুর্দান্ত ইনিংসে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রিয়াদের দুর্দান্ত ইনিংসে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

ব্যাট হাতে ওপেনাররা ভালো সূচনা এনে দেওয়ার পর আচমকা ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। বিপর্যয়ের মুখে হাল ধরেন মিরাজ ও রিয়াদ। পঞ্চম উইকেটে দুজনের বড় জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। শেষ পর্যন্ত লড়াকু পুঁজি নিয়েই প্রথম ইনিংস শেষ করেছে দল।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরিতে এ ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৫৩ রান।

ব্যক্তিগত ২৪ রানে সৌম্য ফেরার পর ১৯ রানের ব্যবধানে আরো ৩ উইকেট হারায় বাংলাদেশ। তামিম ১৯, জাকির হাসান ৪ ও তাওহীদ হৃদয় ৭ রান করেন। ৭২ রানে চার উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকলেও দলের হাল ধরেন মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে ১৪৫ রানের বিশাল জুটি গড়েন রিয়াদ ও মিরাজ। শততম ওয়ানডে খেলতে নামা মিরাজ ৬৬ রানে আউট হলে ভাঙে এ জুটি। জাকের আলী আজ সুবিধা করতে পারেননি। ফেরেন মাত্র ১ রানে। সঙ্গীদের বিদায়ে একপ্রান্ত ধরে খেলেন রিয়াদ।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির কাছে গিয়েও হতাশ হন রিয়াদ। ইনিংসের শেষ বলে ৯৮ রানে রান আউট হন তিনি। তবে তার ব্যাটেই বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়। আফগানদের হয়ে ওমরজাই চারটি এবং নবী ও রশিদ একটি করে উইকেট নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।