Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য "আম" উপহার পাঠালো পাকিস্তান

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য "আম" উপহার পাঠালো পাকিস্তান

রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছে পাকিস্তান। বুধবার (১০ আগস্ট) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন তা‌দের ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, প্রত্যেক বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়।

এ ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

  এর আগে, গত জুলাই মা‌সের শুরুর দি‌কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।