Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জেলার খবর সারা দেশ

রাতে নিখোঁজ, ভোরে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাতে নিখোঁজ, ভোরে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে রাতে নিখোঁজ হওয়ার পর ভোর সকালে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত যমুনারচর থেকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর ) ভোর সকাল ৬টা দিকে পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া এলাকার যমুনারচর থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। জহুরুল ইসলাম জামালপুর সদর হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

 

উদ্ধারকৃত, মো. জহুরুল ইসলাম মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে নলকুড়ি এলাকার মানিক মন্ডলের ছেলে।

 

স্থানীয় সূত্র জানা যায়, জহুরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়িতে আসেন। সন্ধ্যায় তাঁর বাড়ির পাশেই বোন জামাইরে বাড়িতে ঘুরতে যান। সেই বাড়িতে রাতের খাবার খেয়ে রাত ১০ টা দিকে নলকুড়ি নতুন বাজারে যান। তারপর থেকেই নিখোঁজ হন জহুরুল।

 

আজ শনিবার ভোর সকালে পার্শ্ববর্তী উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনার চরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এক জেলে। জেলের ডাক চিৎকার স্থানীয়রা উদ্ধার করে।

   

উদ্ধারকৃত, মো. জহুরুল ইসলামের বাবা মানিক মন্ডল বলেন, জমি জমার জেরে ধরে আমার ছেলেকে রাতে বাজার থেকে তুলে নিয়ে যমুনার চরে মেরে ফেলত। আমাদের বাড়ির পাশে মুক্তা ও করিমদের সঙ্গে আমাদের জমি জমা নিয়ে মামলা চলছে। কয়েকদিন আগে তাঁরা মেরে ফেলার হুমকিও দিয়েছে। ঠিক তাঁর এক সপ্তাহ পরেই এই ঘটনা ঘটলো।

   

নোয়ারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য সুরুজ্জামান বলেন, সকাল ৬টার দিকে বাড়িতে কয়েকজন এসে খবর দেন যমুনারচরে এক লোক হাত-পা ও মূখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পরে গিয়ে মুখের ও হাত পায়ের বাঁধন খুলে দেখি একটু করে নিঃশ্বাস নিচ্ছে। পরে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে আসি। এর মধ্যেই ওই লোকের পরিবারের লোকজন খবর পেয়ে চলে আসেন। এখান থেকে নিয়ে গিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি করেছেন।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, 'এ বিষয়ে আমি কিছু জানি না, এ বিষয়টি প্রথম শুনলাম আপনার কাছ থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।