Monday, 19 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ সারা দেশ জেলার খবর

রাজশাহীতে এডিবি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাজশাহীতে এডিবি উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক হস্থান্তর করেছে রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার (১১ আগষ্ট)  সকালে পরিষদের দপ্তরে এডিপির বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের চেক হস্থান্তর করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার।   মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, মন্দির, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে রাজশাহী জেলা পরিষদের এই অর্থ বরাদ্দ অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় হলরুম সংস্কারের লক্ষে বাগমারা উপজেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা তাজরুল ইসলামের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আলী সরকার।   এই সময় তিনি বলেন, এই উন্নয়ন প্রকল্পে অর্থ আপনারা সঠিক ভাবে ব্যবহার করে দ্বিতীয় কিস্তির জন্য আমাদের কাছে দ্রুত আবেদন করলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর উদ্যোগ নিব। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মো: আলীফ আলী সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। মিরর/ এম আর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।