জাতীয়
সারা দেশ
জেলার খবর
রাজধানী বাড্ডায় গৃহবধূর আত্মহত্যা
admin
• 22 Aug 2022, 05:06 AM
• পঠিত 1 বার
রাজধানী বাড্ডায় গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার অনিশা (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত অনিশা বাড্ডার একটি প্রাইভেট হাসপাতালে রিসিপশনে চাকরি করতেন।
তিনি স্বামী মেহেদী হাসানসহ দক্ষিণ বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
রোববার (২১ আগস্ট) তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অনিশার বাবা আফজাল হোসেন জানান, আমরা সবাই এক সঙ্গে দক্ষিণ বাড্ডা এলাকায় থাকি। আমার মেয়ে বিবাহিত।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি বাড্ডা থানায় অবগত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





