Thursday, 8 October 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীতে হঠাৎ বাসে আগুন

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীতে হঠাৎ বাসে আগুন
ছবি সংগৃহিত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় দ্রুত সময়ে তা নির্বাপণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে।’

 

জানা গেছে, বাসটি শেরপুর থকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।

 

তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত হতাহতে তথ্য নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।