Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
রাজনীতি

যে খেলোয়ার, সে সবসময় খেলতে পারে : শখ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
যে খেলোয়ার, সে সবসময় খেলতে পারে : শখ

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। স্বামী, সন্তানকে নিয়ে সংসারে ব্যস্ততার পর আবারও অভিনয়ে ফিরছেন তিনি।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শখ জানালেন, লম্বা সময় পর শোবিজ অঙ্গনে ফিরলেও নির্মাতা ও অভিনয়শিল্পীরা আগের মতোই গ্রহণ করেছেন তাকে। শুধু তাই নয়, এই অভিনেত্রীর দাবি- এখন থেকে সব উৎসব আয়োজনেও পর্দায় দেখা মিলবে তার।

অভিনয় থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে শখ বলেন, ‘বিরতি নিয়েছিলাম। আসলে আমার কিছু কাছের মানুষ ব্রেক নিতে বাধ্য করেছে। কারণ আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়ে গেছে। একইসঙ্গে আমার মোবাইল ফোন, ফেসবুক ইনস্টাগ্রাম, ইউটিউব হ্যাক হয়ে গিয়েছিল। সেগুলো ফিরিয়ে আনতে আনতে আমি আসলে হতাশ হয়ে পড়েছিলাম। একটা সময় গিয়ে মনে হলো, ঠিক আছে বাদ দেওয়া যাক। তবে আমি বিশ্বাস করি কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুরু করেছি যে আমার বিশ্বাস ছিল আমার দর্শক আমাকে ভুলে যাবে না।’

 

অভিনেত্রী বলেন, ‘আমিও কারও সন্তান। আমারও সংসার, সন্তান আছে। ওই জায়গাটা তো ভুলে গেলে চলবে না। ওই জায়গাটাও আমার ঠিক রাখতে হবে। শুধু যে আমি একজন শিল্পী তা তো না। একটু ব্রেক নিয়ে আমার পারিবারিক জায়গাটাও আমি ঠিক রেখেছি।’

শখ মনে করেন, যারা খেলোয়ার তারা সব জায়গাতেই খেলতে পারেন। অভিনয়ের ক্ষেত্রে তিনিও ঠিক তাই। এই অভিনেত্রী বলেন, ‘এখন আবার ফিরে এসেছি। নিয়মিত কাজ করব। আর উৎসব আয়োজনেও শখকে পাওয়া যাবে। কারণ খালি মাঠে সবাই গোল মারতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার সে সব সময় খেলতে পারে। তাকে যে মাঠে ছেড়া দেওয়া হোক না কেন। হ্যাঁ, প্রতিযোগিতা না থাকলে আসলে খেলে মজা পাওয়া যায় না। আমার মনে হচ্ছে মাঠটা খালি। প্লিজ কেউ আসো, আমার সাথে প্রতিযোগিতায়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।