Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত, নিহত ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
যাত্রীবাহী বাস উল্টে ১৫ যাত্রী আহত, নিহত ১

কুয়াকাটা-কলাপাড়া সড়কের মহম্মদপুর গ্রামে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে হেলপার মো. মামুন (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।

এরপর পৌনে ১২টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বেপরোয়া গতিতে দুটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিভানু, হোসনেয়ারা, নুরসায়েদা, আল আমীন, ইসমাইল এবং মজিদ ঢালীকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এস আই জহিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে কলাপাড়া থানা পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।