Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ জেলার খবর

মৃত ঘোষণার পর নড়ে উঠল নবজাতক!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মৃত ঘোষণার পর নড়ে উঠল নবজাতক!

চিকিৎসক ‘মৃত’ ঘোষণার পর বাড়ি ফিরে যাওয়ার পথে নবজাতক নড়ে ওঠে। এরপর ফের হাসপাতালে এনে শিশুটিকে ভর্তি করেছেন স্বজনরা। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ‘মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দেওয়া হয়।

বতর্মানে শিশুটি নবজাতক ওয়ার্ডে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন আছে।

জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বরমা এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রী হালিমা খাতুনকে গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপসাতালে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাতে কন্যাসন্তান জন্ম দেন তিনি। পরে নবজাতককে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। এরপর মঙ্গলবার বেলা ১১ টার দিকে নবজাতককে মৃত ঘোষণা করে সনদ দেন নিউনেটোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার।

নবজাতকের বাবা সাইফুল ইসলাম জানান, মৃত্যুর সনদ নিয়ে শিশুসহ আমরা হাসপাতাল ত্যাগ করি। এরপর কিছুদূর যেতেই আমার বাচ্চাটি নড়ে ওঠে এবং বড় বড় নিশ্বাস নেয়। পরে আবারও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে এনআইসিইউতে পাঠানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, নবজাতককে গুরুত্ব সহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।