Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় অর্থ-বাণিজ্য সারা দেশ

মুরগির দাম কেজিতে বাড়ল ৮০ টাকা

admin • 15 Aug 2022, 10:57 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মুরগির দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
 এবার এক লাফে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। তবুও বাজারে মিলছে না পর্যাপ্ত মুরগি। আকস্মিক মূল্যবৃদ্ধি ও সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হবিগঞ্জের ক্রেতারা।   বিশেষ করে পারিবারিক অনুষ্ঠান আয়োজনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।এদিকে কয়েকদিন আগেও হবিগঞ্জের বাজারে ১৩০ থেকে ১৪০ টাকা কেজিতে মিলতো ব্রয়লার।   এখন তা হয়েছে প্রায় ২০০। হঠাৎ মুরগির মাংসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাজারেও দেখা দিয়েছে সংকট। পারিবারিক অনুষ্ঠানসহ নিত্য খাবার নিয়ে বিড়ম্বনা বেড়েছে সাধারণ মানুষের।   এ ব্যাপারে পাইকাররা বলছেন, খামারিরা মুরগি উৎপাদন কমিয়ে দিয়েছেন। এতে সংকটে পড়েছেন তারাও। তবে খামারিদের দাবি, পোল্ট্রি ফিড ও ওষুধের দাম বাড়ার প্রভাব পড়েছে দামে।   লোডশেডিংয়ের কারণেও বেড়েছে ব্যয় বলে অভিযোগ করছেন খামারিরা। সবমিলিয়ে চরম অস্থির হয়ে উঠেছে পোল্ট্রি শিল্প। মিরর/ মাহাদী বিন মামুন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।