Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

মিরসরাইয়ে গাড়ি চাপায় শ্রমিক নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মিরসরাইয়ে গাড়ি চাপায় শ্রমিক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কারখানার কাজ করার সময় গাড়ির চাপায় সুজন চন্দ্র নাথ(৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

 

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম (হাইটেক ইঞ্জিনিয়ারিং) কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের সুভাষ চন্দ্র নাথের ছেলে।

আরো পড়ুন:জন্মদিনে ক্রিকেট তারকাদের শুভেচ্ছায় ভাসছেন তানভীর এ মিশুক

সুজনের প্রতিবেশী অহিদুর রহমান জানান, সুজন প্রতিদিনের ন্যায় বিএসআরএম কারখানায় ওপরে কাজ করছিল। হঠাৎ অসাবধানতাবসত নিচে পড়ে গেলে চলন্ত একটি গাড়ি তাকে চাপা দেয়। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিএসআরএম গ্রুপের ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, রোববার দুপুরে কাজ করার সময় সুজন নামে এক শ্রমিক ওপর থেকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তার আগে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।