Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

মালিকের ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মালিকের ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে ৩০ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. সোলেমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (২২ মে) সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

 

সোলেমানের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট এলাকায়। তার বাবার মো. আব্দুল মোনাফের ছেলে।

 

পুলিশ জানায়, সোমবার দুপুরে তাওসিফ আমিন দোভাষ নামে এক ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের ৩০ লাখ ৬৮ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য আগ্রাবাদ এলাকায় আসে। গাড়িতে তার সঙ্গে অফিসের স্টাফ আবু হাবিব ডালিম ও মো. সোলেমান ছিলেন। গাড়িটি ফারুক চেম্বারের সামনে পার্কিং করেন দোভাষ। এ সময় কৌশলে সোলেমান টাকাগুলো নিয়ে পালিয়ে যান।

 

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিছুক্ষণের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীগামী একটি বাসে করে তিনি পালাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।