Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয় আর্ন্তজাতিক

মায়ের মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা প্রিন্স চার্লস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
মায়ের মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা প্রিন্স চার্লস

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার ৭০ বছরের শাসনামলের অবসান হয়েছে। বৃহস্পতিবার তার মৃত্যুর পর ব্রিটেনের রাজা হয়েছেন তার ছেলে চার্লস ফিলিপ আর্থার জর্জ।

   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রানি এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে, প্রাক্তন প্রিন্স অফ ওয়েলস, চার্লস এখন নতুন রাজা হবেন। ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হিসেবে দেশের শোক-পালনে নেতৃত্ব দেবেন।

 

খবরে বলা হয়, বৃহস্পতিবার রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ঘোষণা করার সময়ই রাজ পরিবার থেকে করা টুইটে চার্লসকে রাজা এবং ক্যামিলাকে ‘দ্য কুইন কনসোর্ট’ বলে উল্লেখ করা হয়।

   

মাত্র তিন বছর বয়সে চার্লস যুবরাজ হয়েছিলেন এবং তিনি ব্রিটিশ সিংহাসনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যুবরাজ ছিলেন। বয়সের কারণে রানি এলিজাবেথ দুর্বল হয়ে পড়ায় চার্লস আগে থেকেই বেশকিছু দায়িত্ব পালন করে আসছিলেন। বিশেষ করে এই বছরে।

 

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে দেওয়া বার্তায় চার্লস বলেন, ‘এটা আমার এবং আমার পরিবারের জন্য সবচেয়ে দুঃখের মুহূর্ত।’

   

কয়েক প্রজন্ম ধরে যুক্তরাজ্যকে দিক নির্দেশনা দিয়েছেন রানি এলিজাবেথ। দায়িত্বের প্রতি তার নিষ্ঠার কারণে বিশ্বজুড়ে মানুষের শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।

 

সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম- সবখানেই বহুল আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন এলিজাবেথ। ৭০ বছরের শাসনামলে ১৫ জনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। বয়সটা নব্বইয়ের ঘরে হলেও, সদা হাস্যোজ্জ্বল ছিলেন এলিজাবেথ।

 

১৯৫২ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি। এই বছর সিংহাসন আরোহণের ৭০ বছর তিনি পালন করেছেন। অনেকের নতুন এলিজাবেথীয় যুগ বলে পরিচিত অধ্যায়ের সমাপ্তি ঘটে বৃহস্পতিবার।

 

এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১শে এপ্রিল। তার বাবা অ্যালবার্ট, ডিউক অফ ইয়র্ক এবং মা সাবেক লেডি এলিজাবেথ বোওজ -লিওন-এর তিনি ছিলেন প্রথম সন্তান। অ্যালবার্ট ছিলেন পঞ্চম জর্জের দ্বিতীয় সন্তান।

সুত্র: বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।